নওগাঁয় ট্রাকের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় ট্রাকের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-মহাদেবপুর সড়কে উপজেলার তেরো মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)। ফারদিন মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মোটর সাইকেলে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন ও রেজুয়ান। ঘটনাস্থলে আসার পর ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেল। এসময় দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলে ফারদিন নিহত হন। রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। রেজোয়ানের মরদেহ রাজশাহীতে পোস্টমর্টেম শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন