সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: দুলু

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: দুলু

দেশের একটি মহল সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার বিকেলে নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

দুলু বলেন, ৫ আগস্টের পর সংকটময় মুহূর্তে দেশের পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম যখন স্থবির তখন সেনাবাহিনী দেশের হাল ধরেছে। দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী ৭ আট মাস যাবত স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে তারা আরেকটি ১/১১ আনতে চায়। আবারও ১/১১ ফিরে আসলে সবচেয়ে বেশি ক্ষতি হবে রাজনৈতিক দলগুলোর। দেশের মানুষ কোনোভাবেই আরেকটি ১/১১ আনতে চায় না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...