নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর জামায়াতের যুব বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সদর নজিপুর আলহেরা বেসরকারি স্কুলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা মো. এনামুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করে ইনসাফ-ভিত্তিক সমাজ কায়েম করতে যুবসমাজকে সংগঠিত হতে হবে। এছাড়া তার নির্বাচনি প্রচারণায় বিশেষ ভূমিকা পালন করায় নজিপুর পৌরসভার যুবসমাজকে ধন্যবাদ জানান।
নজিপুর পৌর যুব বিভাগের সভাপতি জোনায়েদ আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন নজিপুর পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সমাজসেবক ডা. আবু ওবায়দা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. শামসুল আলম, পৌর জামায়াতের আমির মাওলানা মোফাচ্ছেল হক প্রমুখ৷
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নজিপুর পৌর সেক্রেটারি মো. আব্দুর রউফ, পত্নীতলা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হারুনর রশিদ ও আইনজীবী আখতার ফারুক, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

