রায়গঞ্জে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

রায়গঞ্জে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে যতীন চন্দ্র সর্দার (৬০) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার সকালে উপজেলার বাঁকাই মধ্যপাড়া মসজিদের পশ্চিম পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যতীন চন্দ্র সর্দার উপজেলার বিনোদবাড়ি খোলাইবাড়িয়া গ্রামের মৃত বিষ্ণু সর্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাঁকাই মধ্যপাড়া মসজিদের পশ্চিম পাশের পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, যতীন চন্দ্র প্রতিদিন রাতে চোলাই মদ পান করতে যেতেন। মঙ্গলবার রাতেও মদ পান করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত মদ পানের কারণে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরার পথে রাস্তা ভুল করে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন