কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় নিহত ১, আহত ৩

কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় নিহত ১, আহত ৩
ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্ৰাম রোডে বালুবাহী ট্রাক চাপায় বাদশা মিয়া নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। শুক্রবার সকালে বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জ গামী বালুবোঝাই ট্রাকটি পাটাগ্ৰাম রোডের আর আই এম ডিগ্ৰি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানচালক বাদশা সরকার ট্রাকের নিচে পড়ে যায়।

বিজ্ঞাপন

কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে বাদশাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত বাদশা শুভগাছা গ্ৰামের বাসিন্দা। এ দুর্ঘটনায় নিহত বাদশার স্ত্রী ও একজন শিশুসহ মোট তিন জন মারাত্মক আহত অবস্থায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান জানান, আমরা খবরটি পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হই। যে মারা গেছে তাকে আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করি এবং ট্রাকটি আটক আছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন