ভাঙ্গুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ সোয়াত ইমন প্রামানিক(২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরশহরের ভদ্রপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম দৈনিক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে উপজেলার নৌবাড়িয়া এলাকা থেকে মাদক কারবারি সোয়াত ইমনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হবে । তিনি আরও জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন