রাজশাহীর সাংবাদিক লাভলুর মৃত্যুতে শোক

রাজশাহীর সাংবাদিক লাভলুর মৃত্যুতে শোক

দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরোর প্রাক্তন ব্যুরো সহকারী শায়খ আকমল লাভলু গত সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

নগরীর শিরইল এলাকার বাসিন্দা ছিলেন প্রবিন এই সাংবাদিক।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা সন্তানসহ অসংখ্য স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার রাত দশটায় শিরইল মসজিদে তার নামাজে জানাযা শেষে নগরীর টিকাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এসময় সাংবাদিক, সামাজিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

শিরইল কেন্দ্রীয় জামি মসজিদে আগামী শুক্রবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন