নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল কিশোরীর লাশ

উপজেলা প্রতিনিধি, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)

নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল কিশোরীর লাশ

হবিগঞ্জের কালনী নদীতে হারানোর দুই দিন পর হাত-পা বাঁধা এক কিশোরী লাশ ভেসে ওঠে।

আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামের পাশেই কালনী নদীতে দুপুর বেলায় কিশোরীর লা|শ ভেসে উঠতে দেখতে পায় স্থানীয়রা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০শে মার্চ সামিরুন আক্তার নামে ঐ কিশোরীর সন্ধা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবার খোঁজাখুঁজি করতে থাকে। দুই দিন গত হলেও কোনো সন্ধান মিলেনি সামিরুনের।

১ এপ্রিল দুপুরে দিকে কালনী নদীতে হাত পা-বাঁধা একটি বাঁশের খুঁটিতে উলঙ্গ অবস্থায় লাশ ভেসে আছে দেখতে পায় স্থানীয়রা।

সামিরুন আক্তার (১৩) পূর্ব পিটোয়ার কান্দি গ্রামের মৃত নবি মিয়া মিয়ার কন্যা। সমিরুন পরিবারে পঞ্চম সন্তান।

স্থানীয় কয়েকজন জানান, কারো সঙ্গে তাদের পরিবারের কোনো বিরোধ নেই। কেন এমন ঘটনা হয়েছে তা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। লাশ উদ্ধার করতে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকবর হোসেন আমার দেশকে মুটোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিসহ আমার টিম ঘটনাস্থলে আছি, লাশ উদ্ধারের কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন