চাঁপাইনবাবগঞ্জে মা’কে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে মা’কে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধর করায় বাবু নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর-বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত বাবু মাদকাসক্ত ছিলেন। বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মা-কে মারধর করেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরলে তার স্বজনরা তাকে শাসনের আদলে মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান বাবু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ঘটনাটি পারিবারিক। তবে যেহেতু মারধরের শিকার হয়ে বাবু মারা গেছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন