হোস্টেল ছাত্রদের জন্য সুপেয় পানির ফিল্টার উপহার দিল ছাত্রশিবির

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

হোস্টেল ছাত্রদের জন্য সুপেয় পানির ফিল্টার উপহার দিল ছাত্রশিবির

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের দুইটি ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে দুটি পানির ফিল্টার উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার দুপুরে কলেজ ছাত্রাবাসে আনুষ্ঠানিকভাবে ফিল্টার দুটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দুইটি ছাত্রাবাসে সুপেয় পানির সংকট বিরাজ করছিল। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থীকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করে পান করতে হতো, যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের মতে, ছাত্রশিবিরের এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও সমাধান হয়েছে।

ফিল্টার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সেক্রেটারি আব্দুর রহমান, অফিস সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...