আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি, নওগাঁ

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

নওগাঁয় বাসচালককে মারধরের ঘটনায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে দফায় দফায় আলোচনার পর বিকেলে সাড়ে ৫টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

শ্রমিকরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে বাসস্ট্যান্ডে পৌঁছায়। যাত্রী নামিয়ে চালক বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই চালককে মারধর করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাংচুরের চেষ্টা করেন তারা। এঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, আলোচনার মাধ্যমে কয়েক ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকেও জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আস্বস্ত করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...