শেরপুরে মাদক পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে মাদক পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকদ্রব্য সেবন ও পরিবহনের অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলো তুষার কন্দকার (৪২) ৩ মাস, মুকুল হাসান (২৮) ২ মাস, শ্রী তন্ময় সরকার (২৬) ৩ মাস, আব্দুর রহমান সাব্বির (৩২) ২ মাস, জাহিদুল ইসলাম (৪০) ২ মাস এবং মো. রুমেল বিজয় (২২) কে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত উপজেলা গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...