বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বগুড়ায় হত্যাসহ হাফডজন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে (৩২) বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার দুপুরে জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রোববার রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম শহরের নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে।

বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহার জানান, এসআই আরিফুল রহমান, স্বপন মিয়াসহ ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার দেখানো মতে শয়ন ঘরে খাটের তোশকের নিচে থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন