চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েসা বিবি (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আয়েসা বিবি ওই গ্রামের বাবুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আয়েসা বিবিকে বিয়ে করেন। পারিবারিক বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় আয়েসা বিবির সঙ্গে তার সৎ ছেলে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুর রহমান ছুরি দিয়ে আয়েসা বিবির পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আহত আয়েসা বিবির চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে গোলাপবাজার এলাকায় তার মৃত্যু হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আতিকুর রহমান পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

