জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা মহিলা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে রাসূল (সা.)-এর মূলনীতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ১০টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি শাহনাজ শেলীর সভাপতিত্বে এবং শহর শাখার সহকারী সেক্রেটারি নিলুফার নূরানীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দাওয়া ও তালিমুল কুরআন সেক্রেটারি সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপিকা মোস্তাজিয়া বানু।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন নাটোর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি জুবাইদা কাঁকন লিপি। আরো বক্তব্য দেন নাটোর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মাসুমা নাসরিন, নাটোর শহর সেক্রেটারি নাজমে ইনশিরা স্পেনী, নাটোর সদর সেক্রেটারি নূরনাহার খানম, সদর সহকারী সেক্রেটারি নাইমা ইসলাম, সহকারী অধ্যাপক আসমা খাতুন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ বাংলাদেশসহ সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে, তার একমাত্র কারণ ইনসাফ প্রতিষ্ঠিত না থাকা। রাসূল (সা.) মক্কার ১৩ বছরে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। মদিনায় যখন ইসলামী রাষ্ট্র গঠন করলেন, তখন সব সমস্যার সমাধান হয়েছিল। তেমনিভাবে আমরা যদি সব ক্ষেত্রে রাসুলের আদর্শ অনুসরণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে সব সমস্যার সমাধান হবে। আমরা যদি রাসুল (সা.)-এর জীবন অনুসরণ করে জীবন গড়তে পারি, তাহলে আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ অনেক সুন্দর হবে। তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন