সৌদি আরবে অগ্নিকাণ্ডে নাটোরের ৩ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নাটোরের ৩ প্রবাসীর মৃত্যু
ছবি: আমার দেশ

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় ও নিহতদের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির হোসেন শুভ (৩০), দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবে তাদের কর্মস্থল সোফা তৈরির একটি কারখানায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।

এদিকে তিন প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নলডাঙ্গার নিজ নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবার ও সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন