আক্কেলপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আক্কেলপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকায় রেললাইনের ওপর থেকে খণ্ড-বিখণ্ড অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রেললাইনের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে জিআরপি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তিকে রেললাইন এলাকায় চলাফেরা করতে দেখেছেন অনেকে। পরে রেললাইনের ওপর তার খণ্ড-বিখণ্ড লাশ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে ছিল।

শান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...