চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোহালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত ফিরোজ আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুরুন্ননীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী লতিফন বেগমকে নিয়ে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন গোহালবাড়ি গ্রামের মো. ইমরান হোসেন (৫০), তার ছেলে নুরম্নল হক (৩০) এবং রাজিব (৩০)।

জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ী গ্রামের মো. ইমরান আলীর বাড়ির গোয়ালঘরে চুরির চেষ্টা করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা টের পান। এ সময় তারা এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। পরে গরু চোর সন্দেহে ফিরোজ আলীকে মারধর করা হয়।

স্থানীয়রা বলেন, তিনি আধা পাগল ধরণের লোক ছিলেন। রাস্তা ঘাটে পড়ে থাকা পরিত্যক্ত বোতল, হাড় কুড়াতো। গাঁজা খাওয়াল নেশা ছিল। তার কখনো চুরির ঘটনা নেই। তবে তাকে যারা মেরেছে ওরা গাঁজা বিক্রি করে। নেশা কেনা বেচার কোন ঘটনা থাকতে পারে বলে ধারণা করছে।পিটুনিতে গুরুত্বর আহত অবস্থায় ফিরোজকে সকাল ৭টার দিকে পুলিশ উদ্ধার করে।

ভোলাহাট থানার ওসি মো. আব্দুল বারিক জানান, গোহালবাড়ী এলাকায় চুরি চেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন