চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বিজ্ঞাপন

তিনি পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, বুধবার দুপুরের দিকে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ভবানীপুর নামক স্থানে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় অটোরিকশায় থাকা সবাইকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক হাসিনাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় হাসিনার স্বামী মোস্তফা মোল্লা, আব্দুল হামিদ জিন্নাহ এবং মো. মিনাজ উদ্দিন আহত হন। তাদেরকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন