বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামের এক কিশোরের মৃত্য হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শাকপালা মোড় পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিয়ামের সাথে থাকা আরো দুই জন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত সিয়াম উপজেলার ফুলতলা এলাকার সাদিকুল ইসলাম এর ছেলে। আহতরা হলেন, ফুলদীঘি এলাকার নুরনবীর ছেলের সৌমিক রহমান তূর্য (২৭) ও শাকপালা ক্যান্টনমেন্ট পাড়া এলাকার মো. হিরোর ছেলে তুহিন (১৬)। আহতদের মধ্যে তূর্য এর অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানায়, বিকেল পৌনে ৫টার দিকে ৬-৭ জনের লোক তাদের উপর হামলা চালায়। এসময় তারা সিয়াম ও তূর্যকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...