মাদকবিরোধী অভিযানের নাটক রায়গঞ্জে নিরপরাধ বৃদ্ধকে হাতকড়া

মাদকবিরোধী অভিযানের নাটক রায়গঞ্জে নিরপরাধ বৃদ্ধকে হাতকড়া

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর পাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে কোনো মাদক না পেয়ে এক বৃদ্ধকে হাতকড়া পরিয়ে হেয় প্রতিপন্ন করতে জনসমক্ষে ঘোরানোর অভিযোগ উঠেছে থানা এক এএসআইয়ের বিরুদ্ধে।

শনিবার অভিযুক্ত এএসআই নজরুল ইসলামের বিরুদ্ধে অপমানিত নুরু মিয়া (৬০) জানান, ‘দু’জন সাধারণ পোশাকের পুলিশ হঠাৎ এসে কিছু খোঁজে। কিছু না পেয়ে আমাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে অন্য গ্রামে নেয়। পরে স্থানীয়দের জানালে বৈঠকের মাধ্যমে হাতকড়া খুলে ছেড়ে দেয়। এতে আমি সামাজিকভাবে অপমানিত হয়েছি।' তিনি উপজেলার চর পাড়ার মৃত মোজা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

অভিযুক্ত এএসআই নজরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চলাকালে বাধা দিলে হাতকড়া পরানো হয়। পরে কিছু না পেয়ে স্থানীয়দের উপস্থিতিতে তাকে ছেড়ে দেয়া হয়। কোনো লেনদেন হয়নি।’

রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানা বলেন, ‘অপরাধী না হলে হাতকড়া পরানো অনুচিত। ঘটনাটি দুঃখজনক।’

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন