বিএনপি ক্ষমতায় এলে দ্রুত ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: নয়ন

বিএনপি ক্ষমতায় এলে দ্রুত ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: নয়ন

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথম ১৮ মাসেই ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে পশু বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীনের

উদ্যোগে বেশ কিছু পশু বিতরণ করা হয়।

যুবদল সম্পাদক আরও বলেন, গত ১৬ বছর বিএনপি, যুবদলের নেতাকর্মীরা এলাকায় থাকতে পারেননি। বিশেষ করে ছাত্রদলের কেউ পড়াশোনা করতে পারেনি। বাংলাদেশের মানুষকে গনতন্ত্র

ফিরিয়ে দেয়ার জন্য তারেক রহমান আপ্রাণ চেষ্টা করেছেন। তারেক রহমানের ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা তাকে ফেরত নিয়ে

এসে বিচার করতে চাই। তাদের লুন্ঠিত সম্পদ ফিরিয়ে আনবো।

তিনি আরও বলেন, তারেক রহমান যে ইচ্ছে নিয়ে সংগ্রাম করেছেন, তা এখনও পূরণ হয়নি। সংস্কারের নামে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে একটি মহল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত ভোট যেন কেউ বানচাল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। গত ১৬ বছর আইন আদালত ছিল, কিন্তু কোনো বিচার

ছিল না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রশাসনে নিরপেক্ষতা থাকবে। আইন আদালতে বিচার থাকবে। যারা বিএনপি করবে না তারাও নিরাপদ থাকবে।

সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূরের সভাপতিত্বে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীন, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তাফা, রাজশাহী মহানগর যুবদলের

সদস্য সচিব রবিউল ইসলাম রবি, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহবায়ক একেএম রউশন উল ইসলাম প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন