চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেরামত আলী শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক দরাসবাড়ি মসজিদ প্রাঙ্গণে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারে কেরামত আলী কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা, রেললাইন স্থাপন, কৃষি ও আমখাত উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন রোধ, স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা অঙ্গীকার করেছেন।
এছাড়াও তিনি দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন ও শিল্পায়নকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। কেরামত আলী শিবগঞ্জকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সাবেক আমির সেফাউল মূলকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

