রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা দায়ের

রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা দায়ের

সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ শিশুটি বর্তমান সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার ও রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের এক স্কুলছাত্র ৯ মার্চ সকালে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের বিষয়টি এলাকায় প্রচার হলে গ্রামের মাতব্বররা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে সিরাজগঞ্জ এম. মুনসুর আলী মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে। শিশুর বাবা রায়গঞ্জ থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলানো হচ্ছে।

এম মুনসুর আলী মেডিকেলের গাইনি বিভাগের চিকিৎসক উম্মে রোমান লীমা আমার দেশকে জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেডিকেল রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। শিশুটি এখন আশঙ্কামুক্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন