জাতি দৃশ্যমান বিচার ও সংস্কার প্রত্যাশা করে: অধ্যাপক মুজিবুর রহমান

জাতি দৃশ্যমান বিচার ও সংস্কার প্রত্যাশা করে: অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দৃশ্যমান বিচার ও সংস্কারের কাজ জাতি প্রত্যাশা করে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে, জনগণকে মিথ্যা আশা দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে। বিনা বিচারে ও মিথ্যা ভোটে যে সকল হত্যাকাণ্ড তার বিচার নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবে আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা ও শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিজ্ঞাপন

শনিবার রাজশাহী মহানগরীর উদ্যোগে একটি মিলনায়তনে রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে জাস্টিস কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে তাই কোরআনের আলোকে ব্যক্তি জীবন গঠন করতে হবে। সততার মানদণ্ডে সমাজ পরিচালনা করতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, রাজশাহী- ৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন