জুলাই বিপ্লবে নওগাঁর শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৯ জন শহীদের পরিবারকে ২ লাখ টাকার একটি করে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ এরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, আরমান হোসেন, তানজিম বিন বারী প্রমুখ।
জেলা প্রশাসন সূত্র জানায়, জুলাই বিপ্লবে ঢাকা ও গাজীপুরে নওগাঁর ৯ জন শহীদ হন। তারা হলেন, মান্দা উপজেলার ভোলাগাড়ী গ্রামের রাসেল রানা, আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের ফাহমিদ জাফর ও শ্রীধর-গুরনই গ্রামের শাকিল আনোয়ার, নিয়ামতপুর উপজেলার রায়হান আলী, ধামুইরহাট উপজেলার ফারসিপাড়া কৈপাড়া গ্রামের বোয়েজিদ বোত্মামী, বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের রিদোয়ান শরীফ রিয়াদসহ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব মন্ডল, বক্তারপুর গ্রামের আস সবুর ও দোগাছী গ্রামের মাহফুজ আলম শ্রাবণ মন্ডল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

