ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রহিম (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের দাশুড়িয়া নওদাপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আব্দুর রহিম ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত ফয়েজ মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম তার ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে ঈশ্বরদী শহরের দিকে যাচ্ছিলেন। পথে নওদাপাড়া দোতলা মসজিদের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর হন।

পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মুশফিকুর রহমান জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, তবে ট্রাকটিকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন