যমুনার ভাঙন রোধে নদীতীরে বাস্তুহারাদের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

যমুনার ভাঙন রোধে নদীতীরে বাস্তুহারাদের মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর ভাঙন রোধে টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১১টায় যমুনা নদীর বাঁধে আশ্রিত বাস্তুহারা পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে ভান্ডারবাড়ী এলাকায় নদীতীরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাস্তাহারা পরিবারের শত শত নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবক জাহিদুল ইসলাম, নাট্যকার জাহিদ হাসান সাগর ও শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুবেল মাহমুদ, যুবদল নেতা বাবলু মিয়া, শ্রমিক দলের নেতা স্বপন মাহমুদ,. কৃষক দলের নেতা হজরত আলী, সমাজসেবক আব্দুল লতিফ, শফি, জহুরুল প্রামানিক, চাঁন মিয়া, নরুল ইসলাম, জাহিদুল, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বালুভর্তি জিওব্যাগ কিনারায় না ফেলে চরের মধ্যে ফালা হয়েছে, যা কোনো কাজেই আসছে না। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে যমুনা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জনান তারা ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন