সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে হত্যা মামলায় লাল চাঁন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত লাল চাঁন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী দিক্ষন পাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

এছাড়া একই মামলায় আরেক আসামি লাল চাঁনের ছেলে হামিদুল ওরফে সাগরকে দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এরায় প্রদান করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলকুচি উপজেলার চন্দনগাতী গ্রামের আফাজ উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশি লাল চাঁনের পরিবারের বিরোধ চলে আসছিলো। এরই জেরে ২০১৮ সালের ২৬ মার্চ উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আফাজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনকে আসামি করে নিহতের পিতা আফাজ উদ্দিন মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ লাল চাঁনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তার ছেলে হামিদুলকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন