আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পাঠক মেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমার দেশ একটি সুনাম ধন্য পত্রিকা। সকল অন্যায়কে কলমের মাধ্যমে তুলে ধরে অতি কম সময়ে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। এই পত্রিকা এবং সাংবাদিকদের মানক্ষুন্ন করার জন্য মেঘনা গ্রুপ কর্তৃপক্ষ একটি মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। যদি অতিদ্রুত মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে পাঠক মেলার পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

দৈনিক আমার দেশ পাঠক মেলার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শাফায়াত জামিন সজলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- মহাস্থানগড় প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম আকাশ, উপজেলা বিএনপির উপদেষ্টা রওশন আলী আলো, উপজেলা সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ সাংবাদিক সাখাওয়াত হোসেন, মহাস্থানগড় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলজার রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দুরন্ত সংবাদ মাল্টিমিডিয়া রিপোর্টার রসূল খন্দকার, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক সাংবাদিক কেএম আমিনুল ইসলাম রতন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুর রহিম, দৈনিক নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি সাদিকুর রহমান, পাঠক মেলার সাধারণ সম্পাদক রুমি বেগম ও সদস্য সুমন মিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...