বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে: টিপু

বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে: টিপু

বিএনপির সহ-দফতর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে।

শনিবার বিকেলে নাটোরের গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

টিপু বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো বসেছিল। দেশে বাকস্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক হয়ে বিএনপিকে ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস ও দেশকে দুর্বল করতে চেয়েছিল। জনগণ তা ব্যর্থ করে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন