বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে ৫৯৭ বন্দির মাঝে পান্তা ইলিশ দিয়ে শুরু হয় নববর্ষের উদ্যাপন। এরপর কারাগারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সুসজ্জিত মঞ্চে চলে নাচ গানসহ জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশনেন বন্দী ও কারাকর্মকর্তা-কর্মচারীরা। এরমধ্যে দুপুরে বন্দিদের মাঝে পরিবেশন করা হয় পোলাও গরু ও খাসির গোস্ত, চিকেন রোস্ট, আদি চমচম, দই, পান সুপারীসহ বিভিন্ন উপাদেয় খাবার। এসময় উপস্থিত ছিলেন জেল সুপার মো.আমজাদ হোসেন, জেলার মো.জাকির হোসেন, ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামানসহ অন্যরা। এদিকে নববর্ষকে বরণ করে নিতে কারাগারের বন্দিরা দু’দিন ধরে রং তুলির আঁচড়ে আলপনায় সাজিয়ে তোলে জেল খানার ভেতরের দেয়াল ও রাস্তাগুলো।

এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

