আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনুষ্ঠানে স্লোগান দিতে দিতে বিএনপি নেত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

অনুষ্ঠানে স্লোগান দিতে দিতে বিএনপি নেত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে এক বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্লোগান দিতে দিতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে দলটির এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘ ২২ বছর পর কারামুক্ত হয়ে নিজ এলাকায় ফিরেছেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিতে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলাদলের কর্মীসহ শতাধিক নারী। সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে পড়েন যান। পরে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক মোছা. মাফরুহা আক্তার চামেলি বলেন, তার নেতৃত্বে এই অনুষ্ঠানে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে নারী কর্মীরা। প্রচন্ড গরমের কারণে হঠাৎ সে মাটিতে পড়ে গেলে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এভাবে তার মৃত্যুর বিষয়টি মানতে খুব কষ্ট হচ্ছে।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, স্ট্রোক করে মহিলা দলের ওই নেত্রী মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবার তার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন