পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে হাসান নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন মা সালমা।
নিহত হাসান উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝড় এবং বৃষ্টিপাতের কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এ সময় হাসান একটি তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। তখন হাসানের মা সালমা তার ছেলেকে বাঁচাতে গেলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত সালমাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

