আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাঘাটায় স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

সাঘাটায় স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

গাইবান্ধার সাঘাটায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম বাদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগে তাকে বহিষ্কার করা হয়েছিল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, বহিষ্কারের পরেও বাদল দল ছাড়েননি। বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব সভা-সমাবেশে অংশগ্রহণ ছাড়াও দলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...