চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। শুক্রবার সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তারা মারা যান ।
তাদের মধ্যে একজন বাগানে আম কুড়ানোর সময় ও অপরজন ধান কাটার সময় মারা যান।
তারা হলেন- সদর উপজেলার গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রীয় মানোয়ারা বেগম ও শিবগঞ্জ উপজেলার চালকিপাড়া গ্রামের মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক। আহত দু’জনকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, সন্ধ্যার পর ঝড়ের মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে মানোয়ারা বেগম বজ্রপাতে আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বৃষ্টির মধ্যে ধান কাটতে গিয়ে আব্দুল মালেক বজ্রপাতে মারা যান ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

