মাদরাসায় যাওয়া হলো না ইমনের, পথেই ঝরল প্রাণ

মাদরাসায় যাওয়া হলো না ইমনের, পথেই ঝরল প্রাণ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় ইমন আলী নামে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন সদর উপজেলার শাহজাহানপুর মুন্সিপাড়ার আব্দুল জাব্বারের ছেলে ও চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সদর মডেল থানার ওসি রইস উদ্দিন বলেন, সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মাদরাসায় যাচ্ছিল ইমন। গোঠাপাড়া মোড়ে পৌঁছালে তাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ছেলেটি মারা যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন