আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত নজর উদ্দিনের ছেল ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আছমত আলী, একই গ্রামের তরিকুল ও আশরাফ আলী।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির দুই কর্মী হত্যার ঘটনার মূলহোতা আছমত আলী ও তার দুই সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে সিরাজগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ওসি জানিয়েছেন।

নিহতেরা হলেন, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মৃত মমছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।

পুলিশ জানায়, রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামে সরকারি খাস পুকুর নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী ও ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী পুকুরটি গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা আবুবক্কর সিদ্দিক পুকুরটি ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষাবাদ করছিলেন।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা আবুবকর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ মারার জন্য পুকুরে জাল ফেলে। এসময় নিষিদ্ধ ঘোষিত আছমত আলী তার লোকজন নিয়ে মাছ মারতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে চলাকলে উভয়পক্ষ ধারালো অস্ত্র, হাসুয়া, দা, লাঠি সোটা নিয়ে একে অপরের উপর আক্রমণ করে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। এসময় ৯৯৯ এর কল পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি ঘটনা নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইসমাইল হোসেন ও আব্দুস সালামের মৃত্যু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...