আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাকির মাস্টার ও মতিনের পরিবারের পাশে তারেক রহমান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

জাকির মাস্টার ও মতিনের পরিবারের পাশে তারেক রহমান

বগুড়ার শেরপুরে নিহত বিএনপি নেতা জাকির মাস্টার ও আব্দুল মতিনের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত ৮টায় বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসব ঈদ উপহার তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু এ উপহার হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাবলু, বিএনপি নেতা কাইকোবাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

জানা যায় জাকির মাস্টার রাজশাহীতে বিএনপির সমাবেশে শেরপুর থেকে যোগ দিতে যাওয়ার পথে সিংড়ায় হামলার শিকার হয়ে নিহত হন। অপরদিকে মতিনকে হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

নেতৃবৃন্দ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দলের পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন