সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নিখোঁজের দুই দিন পর এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার তালগাছি বালু পয়েন্টের কাছে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মায়া রানী শীল উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণু পদ শীলের স্ত্রী।
মায়া রাণীর ছেলে নব চন্দ্র শীল জানান, ২ জুন বিকেল ৪টার দিকে আমার মা বাড়ির পাশের করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়ে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে তার লাশ ভেসে ওঠে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার জাহিদুল ইসলাম বলেন, নদীতে মায়া রাণীর নিখোঁজের খবর পেয়ে নদীতে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করে। গতকালও তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে গাড়াদহ এলাকায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
শাহজাদপুর থানার এসআই আজিজুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

