সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে যৌথ অভিযান চালিয়ে কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা এবং র্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মারা যান। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।
এদিকে, ভাই হত্যার ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনিকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ৫ ও ৬ নম্বর এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

