রাজিবপুরে সন্তানের মুখ দেখার আগেই বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজিবপুরে সন্তানের মুখ দেখার আগেই বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বালিয়ামারী চরপাড়া গ্রামের বাসিন্দা মো. সাব্বির হোসেন (২০)। বাবা ফজল হক ও মা সাবিনা বেগমের একমাত্র সন্তান ছিলেন তিনি। মাত্র ৯ মাস আগে একই এলাকার বাবুল মিয়া মেয়ে লাকি আক্তারের সাথে বিয়ে হয় তার । বর্তমানে লাকি সাত মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু পৃথিবীতে আসতে যাওয়া সন্তানের মুখ দেখার আগেই না–ফেরার দেশে চলে গেলেন সাব্বির।

বিজ্ঞাপন

সাব্বিরের বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান আমার অল্প বয়সের ছেলেটাকে জোর করে গাছে তুলে দিয়ে মেরে ফেলেছে । আমি এর বিচার চাই।

সাব্বিরের স্ত্রী লাকি আক্তার জানান ,সকালে ঘাস কাটতে গেছে পরে বালিয়ামারি বাজারে গেলে রুবেল গাছে তুলে দিয়েছে পরে বিদ্যুৎ এর তারের সাথে লেগে মরে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিবপুর উপজেলার বালিয়ামারি বাজারে একটা বট গাছের পাতা পাড়তে তুলে দেয় বাজার পাড়া এলাকার রুবেল মিয়া (৩১) গাছের পাতা পাড়তে গিয়ে ভেঙ্গে যায় একটি ডাল। ফলে পড়ে যায় বিদ্যুতের তারের উপর। গুরুতর আহত হন সাব্বির। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় সাব্বিরের বাবা হত্যা মামলার অভিযোগ দিয়েছে বলে জানা গেছে,সাব্বিরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। অন্তঃসত্ত্বা স্ত্রী, বৃদ্ধ বাবা-মা এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )শাহীন আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন