পাটগ্রাম সীমান্তে বাংলাদেশির পায়ে বিএসএফের গুলি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশির পায়ে বিএসএফের গুলি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে উত্তেজনার মধ্যেই এক বাংলাদেশির পায়ে গুলি ছুঁড়েছে বিএসএফ। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ শহিদুল ইসলাম (৪০) রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি- ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি।

বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৮৫৯ এর সাব পিলার ৪ নম্বর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশি ৫-৬ জনের একটি দল ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়। এ সময় ফেরার পথে ভারতীয় ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোঁড়ে। এতে শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে। পরে তার সঙ্গীরা তাকে রাতেই রংপুরে একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...