আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি অফিস, দপ্তর ও সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সভা শুরুর আগে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইসরাত ফারজানা এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বিল্লাল হোসেন। পরে জেলা প্রশাসকের হলরুমে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় পর্ব শুরু হয়।

জেলার সব সরকারি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং নাগরিক সেবা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন