ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১১ জনের মধ্যে ৭জনের মনোনয়নপত্র বৈধ ও চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নানা ত্রুটি ও অসঙ্গতির কারণে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎ।
অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল ওয়ারেছ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ ৭জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো জানান, বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

