ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল যৌতুকের টাকায় নতুন গাড়ি কিনে ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে আহত করেছে সদ্য বিবাহিত যুবক। এছাড়াও দোকানে ধাক্কা দিয়ে দু’টি ফ্রিজসহ রক্ষিত মালামাল ভাঙচুর করেছে।
শনিবার (১১জুলাই) পৌরশহরে দ্বীপ বসাক নামে কাপড় ব্যবসায়ী এ ঘটনা ঘটায়।
জানা গেছে, পৌর শহরের তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সদ্য বিবাহিত দ্বীপ বসাক তার একটি নতুন প্রাইভেট কার ট্রায়াল দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চৌরাস্তা মোড়ে সড়কের পাশে থাকা ৪ জন পথচারীরকে আহত করে। এছাড়াও মিঠুন ও শরিফ কনফেকশনারিতে ধাক্কা দিয়ে দোকানে ব্যাপক ক্ষতি সাধন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বীপ বসাক তার শ্বশুরের দেয়া নতুন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সোজা গিয়ে পথচারীদের ধাক্কা দেয় এবং দু’টি দোকানে ঢুকে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে কাপড় ব্যাবসায়ী দ্বীপ বসাকের (কাকা) চাচা উদয় বসাক বলেন, আমার ভাইসতা সদ্য ঠাকুরগাঁওয়ের টিকিয়াপাড়ার স্বর্ণ ব্যাবসায়ী মন্টুর মেয়েকে বিয়ে করে। এতে তার শশুর উপহার বলবেন না যৌতুক বলবেন, যেটাই বলেন আমাদের কে ঐ প্রাইভেট কারটি দিয়েছে। আজ সে কারটি সে চালাচ্ছিল।
এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছে চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শরিফ কনফেকশনারি স্বত্বাধিকারী জানান, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে প্রাইভেট কার নিয়েছেন দ্বীপ। আগে কখনো ডাইভিং শেখেননি, নেই কোন ড্রাইভিং লাইসেন্স। গাড়ি নিয়ে হাইওয়ে রোডে উঠেছেন। আমার ও পার্শ্ববর্তী দোকান মিঠুন কনফেকশনারিতে ধাক্কা দিলে আমাদের ফ্রিজসহ প্রায় লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।এছাড়াও চারজন পথচারী আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
এ ব্যাপারে তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দ্বীপ মুঠোফোনে জানান, ভাই এগুলো নিয়ে লেখালেখি করিয়েন না ক্ষতিগ্রস্তদের আমি পুষিয়ে দেবো ।
এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক মুঠোফোনে জানান,ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি আসলে দুঃখজনক। অভিযোগ পেলে আইন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

