গাইবান্ধায় নারীসহ দুইজনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় নারীসহ দুইজনের লাশ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় হানিফ মিয়া (২৭) নামের এক যুবক এবং গোবিন্দগঞ্জ উপজেলায় ৬০ বছরের এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজার এলাকায় গাছের সঙ্গে ফাঁসি দেওয়া অবস্থায় হানিফ মিয়ার লাশ পাওয়া যায়। তিনি ওই গ্রামের আব্দুস সালাম মিস্ত্রির ছেলে। রোববার রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার এলাকায় সকালে এক অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন