রংপুরে আলুর পরিবর্তে হিমাগারে মিষ্টি মজুদ রাখায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের ময়না কুটি এগ্রো কোল্ড ষ্টোরেজ লিমিটেডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। এ সময় ওই হিমাগারে মজুদকৃত ৬৭৮০ কেজি অবৈধ মিষ্টি উদ্ধার করে ধ্বংস করা হয়।
কোলেস্টরের এক কর্মকর্তা বলেন, এখানে পুষ্টি কোম্পানি মিষ্টি রেখেছিল ওনাদের নাকি চাহিদা বেশির কারণেই আমাদের কোল্ড ষ্টোরেজে মজুদ করেছিল। ওনাদের কথাতেই আমরা কিছু মিষ্টি রেখেছিলাম। ঈদ উপলক্ষে সংরক্ষণ করেছিল। মিষ্টি রাখার নিয়ম নেই তবুও ওনাদের রিকুয়েস্টে আমরা রেখেছিলাম। এটা আমরা ভুল করেছি।
রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল বলেন, আমরা এখানে এসে দেখলাম আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রেখেছে। তারা এটা করতে পারেন না। আমরা দুই পক্ষকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করেছি। তারা তাদের দোষ স্বীকার করেছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এরা মানুষের সঙ্গে প্রতারণা করছে। দই ও মিষ্টি গুলো ধ্বংস করা হয়েছে। যে জরিমানাটা করা হয়েছে সেটি শিক্ষামূলক হিসেবে থাকবে তাদের। অবশ্যইয়ের মাধ্যমে পরিবর্তন আসবে। আমরা যেন নিরাপদ খাবার পাই ভোক্তার মাধ্যমে নিরাপদ খাবার পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।
৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে কোল্ড স্টোরেজের মধ্যে আলুর পরিবর্তনে মিষ্টি মজুদ করে রেখেছে সেগুলো ঈদের আগে ও ঈদের পরে বাজারে পাঠাবে। আপনারা শুনেছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

