ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়াড়িসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পৃথক স্থান হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন বাজেডুমরিয়া গ্রামের মৃত টেপু বমর্ণের ছেলে দিলীপ রায় (৩০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০), মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে মিলন (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)। অন্যদিকে মাদক সেবনে আটকরা হলেন, বালাপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২২), আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০), দোলাপাড়া গ্রামের মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (১৯) ও মৃত আবতাব আলীর ছেলে মনিকুল ইসলাম (২০)।

থানা সূত্র জানা যায়, শনিবার দিবাগত রাতে ক্যাসিনো খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করা হয়। অপর দিকে কালিকাপুর গ্রাম থেকে চার মাদকসেবনকারীকে আটক করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, তাদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন