কৃষকের ধানক্ষেতে এ কেমন শত্রুতা!

কৃষকের ধানক্ষেতে এ কেমন শত্রুতা!

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে ধানক্ষেতে বিষাক্ত স্প্রে করে দেড় বিঘা জমির ধানগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বুধবার বিকেলে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিক আনিছুর রহমান।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে আনিছুর রহমানের জমির ধানগাছগুলো হলুদ বর্ণ ধারণ করতে দেখা যায়। পরে স্থানীয়রা জমিতে গিয়ে দেখতে পান, রাতের আঁধারে জমিতে বিষাক্ত স্প্রে করার ফলে ধানগাছগুলো পুড়ে গেছে।

বিষয়টি স্থানীয় কৃষি অফিসে জানানো হলে সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি ঘটনাস্থলে গিয়ে জমি পরিদর্শন করেন।

Amardesh_Farmar

ক্ষতিগ্রস্ত কৃষক আনিছুর রহমান বলেন, “আমার জমি নিয়ে দীর্ঘদিন থেকে এই গ্রামের আমিরুল ইসলামের সঙ্গে বিরোধ চলছে। এই জমিতে ধান লাগানোর পরের দিন ধান উপড়ে ফেলা হয়েছিল। সে আমাকে হত্যার হুমকিসহ জমির ধান নষ্ট করার হুমকি দিয়ে আসায় আমি গত ১২ সেপ্টেম্বর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই।”

সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি বলেন, “গতকালও জমির ধান ভালো দেখেছি। ঘটনাটি শোনার পরে আজ জমি দুটি পরিদর্শন করেছি। ক্ষতির পরিমাণ অফিসকে অবগত করা হবে।”

এ বিষয়ে সাঘাটা থানার ওসি মো. মাহবুব রহমান বলেন, “এই ঘটনাটির অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন